বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ লুটপাট, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য নিয়ে আসা এনজিওদের ত্রান লুটপাটে বাধা দেওয়ায় উখিয়া উপজেলায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করেছে।

আহতদের দুজনকে আশংকাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জুমেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য জুমেরছড়া এলাকায় এনজিও সংস্থা বেশকিছু ত্রান দেয়। এসব ত্রাণ রোহিঙ্গাদের জন্য কয়েকটি বাড়িতে মজুত করা হয়।

ত্রাণ আসার খবর পেয়ে স্থানীয় বুজরুচ ও নুর আলমের নেতৃত্বের একদল সন্ত্রাসী ত্রান লুটপাটের চেষ্টা চালায়। অসহায় রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণ লুটপাটে বাধা হয় স্থানীয় জনগন। এ সময় সন্ত্রাসীরা স্থানীয়দের উপর হামলা চালায়। এতে আহত হয় আবদুল মজিদ (২৮), ছৈয়দ হোসেন(৩০), মোহাম্মদ আরমান সহ ৫ জন।

এদের মধ্যে গুরুতর আহত আবদুল মজিদ ও ছৈয়দ হোসেনকে আশংকাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ