শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বন্যার্তদের পাশে ছাত্র জমিয়ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর নির্দেশে বন্যা কবলিত লোকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, টাঙ্গাইল জেলার সম্মানিত সেক্রেটারি মুফতী শরীফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ২৯ আগষ্ট, মঙ্গলবার,টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের গবিন্দপুর গ্রামে বানভাসিদের মাঝে ছাত্র জমিয়তের ব্যানারে নগত প্রায় ৫০ হাজার টাকা বিতরণ করা হয় । বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিয়ে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন নগদ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়। টাকা বিতরণ করা হয় প্রায় ১০০ পরিবারের মাঝে । উত্তর টাঙ্গাইলের মাওলানা মাহফুজুর রহমান সাহেবের নেতৃত্বে অর্থ প্রদানকারি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সম্মানিত প্রচার সম্পাদক মারজানুল বারী, কার্যনির্বাহী সদস্য নূর হুসাইন সবুজ ও আহমাদ আল হাবিব।

ব্যবস্থাপনা কমিটির পক্ষ হতে ছাত্র জমিয়ত টাঙ্গাইল জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মাও. সাজেদুল ইসলাম,প্রচার সম্পাদক হাফেজ আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য আ.লতিফ, মিনহাজ খান,ভূয়াপুর থানা ছাত্র জমিয়ত সদস্য ওমর ফারুক মাছুম,হাফেজ রহমাতুল্লাহ, ও ঘাটাইল থানা ছাত্র জমিয়তের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ