মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুমিল্লা হাউসে বোমা নয়, গ্যাসের সংযোগ থেকে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব (কবরস্থান রোড) এলাকায় ‘কুমিল্লা হাউস’ নামে নির্মাণাধীন একটি ভবনে গ্যাস লাইন  বিস্ফোরণে ধসে গেছে দেয়ালের একাংশ। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) ভোরে ঘটে এ ঘটনা।পুলিশ প্রথমে বোমা বিস্ফোরণ হয়েছে ধারণা করলেও তার কোন আলামত খুঁজে পাওয়া যায়নি।বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আহতরা হলেন, ইব্রাহীম মিয়া (২৫) ও আয়নাল হক (৩০)। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আবুল খায়ের নামে এক কুয়েত প্রবাসী বেশ কয়েক বছর আগে বরাব (কবরস্থান রোড) এলাকায় জমি কিনে ওই বাড়ি নির্মাণ শুরু করেন। ওই বাড়িতে আবুল খায়ের তার স্ত্রী ছেলে ইব্রাহীম মিয়া ও শ্যালক আয়নাল হক বসবাস করেন।

দ্বিতীয় তলার দুটি ইউনিট রয়েছে। এক ইউনিটে আবুল খায়ের ও তার স্ত্রী থাকেন। অপর ইউনিটে থাকেন ইব্রাহীম ও আয়নাল হক।

শুক্রবার ভোরে বাড়িটির দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ওই বিল্ডিংয়ের এক পাশের দেয়াল ভেঙে গুঁড়িয়ে যায়। এ সময় সেখানে থাকা ইব্রাহীম ও আয়নাল গুরুতর আহত হন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ