বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহল ব্যর্থ: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন,  আন্তর্জাতিক মহল যারা সব সময় মানবসভ্যতার কথা বলে আসছেন, মানবধিকারের কথা বলেন, তারা তাদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা চরম দুঃখজনক, যা গোটা বিশ্বকে হতাশ করেছে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  আমরা বরাবরই বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইডলাইন দেয়া আছে, সে মোতাবেক হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীন যে নির্বাচন হবে, সে সময় এই সরকার সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে।’

এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ