শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তারাকান্দায় ইসলাহুল উম্মাহ’র উদ্যোগে ৩০ অসহায় পরিবারে কোরবানির গোস্ত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ময়মনসিংহের তারাকান্দার সামাজিক সংগঠন ইসলাহুল উম্মাহ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ৩০ টি অসহায় দরিদ্র পরিবারে মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

আজ ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ জিহাদ এর সভাপতিত্বে অর্থ সম্পাদক মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া ফুলপুরের সম্মানিত প্রিন্সিপাল ও শায়খুল মাওলানা আব্দুল খালেক।

হাবীবুল্লাহ জিহাদ সকলের কাছে দোয়া কামনা করে বলেন , আজ যে পরিবার গুলিতে কোরবানী হয়নি আমরা তাদের জন্য সামান্য হলেও কিছু করতে পেরে আনন্দ লাগছে।

এজন্যে যারা আমাদের কে সহযোগিতা করেছেন, তাদের কে ধন্যবাদ জানাই। এবং আমরা ধারাবাহিক সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।

পরে প্রধান অতিখি শায়খুল হাদিস মাওলানা আবদুল খালেক এর হাতে ৩০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে গোস্ত বিতরণ সম্পন্ন করা হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ