মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দরিদ্রদের জন্য জয়তুন ওয়েলফেয়ারের ৩০ গরু ১২৬ খাসি কুরবানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবারের মতো এবারও ঈদুল আযহা উপলক্ষে গরীব-দুঃস্থদের মধ্যে কুরবানীর মাংসের বিতরণ করা হয়। ঈদের দ্বিতীয় দিন রবিবার মোগলাবাজার আল রাজন কমিউনিটি সেন্টারে ও তৃতীয় দিন সোমবার রেঙ্গা হাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে পৃথক পৃথক ভাবে কুরবানীর মাংস বিতরণ করা হয়। ঈদের পরদিন এবং ঈদের ৩য় দিনে মোট ৩০ টি গরু, ১২৬ টি খাসি কুরবানী দিয়ে প্রায় ২ হাজার গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও সিলেট নগরীর মিতালী-১০৯ নং বাসায়, দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুর, হরিনাথপুর গ্রামে, বালাগঞ্জ ও চট্টগ্রামে অবস্থানরত রোহিঙ্গা স্মরণার্থীদের সহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় কুরবানীর পশু বিতরণ করা হয়।

কুরবানীর মাংস বিতরণ করেন প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট কমিউনিটি নেতা লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়ার পক্ষে ট্রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির। এ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্ট্রের উপদেষ্টা হাজী বাবুল মিয়া, নামর আলী, সাইস্তা মিয়া, সোনাহর আলী সোনা, দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, যুব সংগঠক শাহীন আহমদ, আফতাব উদ্দিন, হারুনুর রশিদ হিরন, ময়নুল ইসলাম মঞ্জুর।

এছাড়াও লন্ডন প্রবাসী কামরুল খান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, নিমার আলী, মাওলানা মামুনুর রশীদ আব্দুল কাইয়ুম, আজিজ রহমান, রুহেল আহমদ, হেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ