শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ত্রিশাল ছাত্র জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: মিয়ানমারের সামারিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ, ধর্ষণ নারী-শিশুসহ নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধের প্রতিবাদে মাননবন্ধন করেছে ত্রিশাল উপজেলা ছাত্র জমিয়ত।

আজ বুধবার বেলা ১১ টার দিকে ত্রিশাল বাসস্টেন্ডে অনুষ্ঠিত মানববন্ধনে ত্রিশাল উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবদুল আলীম এর সভাপতিত্বে আজিজুল হক তালহা এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা চৌধুরী নাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র নেতা চৌধুরী নাসির বলেন, মিয়ানমারে গণহত্যা বন্ধ না হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি, হুযাইফা ইবনে উমর, উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব ফাহিম গুলজার অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুব আন্দোলনের নেতা মনির, ছাত্র জমিয়ত ত্রিশাল উপজেলা সহ-সভাপতি আব্দু আজীজ যুগ্ম সধারণ সম্পাদক শাকিল আদনান সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইকরামুল হক কাজল, প্রচার সম্পাদক শিহাব উদ্দীন সরকার, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ সহ প্রমুখ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ