মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা মোশারফ হোসেন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলাম আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলার আহবায়ক আলহাজ মোশারফ হোসেন জিহাদী (৪০) নিহত হয়েছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এছাড়া একই ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ যুব আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিবেদক উবায়দুল্লাহ সাআদ।

জানা যায়, দুপুর ১ টার দিকে মোটর সাইকেলে ত্রিশাল থেকে তিনজন ফুলবাড়িয়া যাচ্ছিলেন। হাঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান আলহাজ মোশারাফ হোসেন জিহাদী।

আহত সাইফুল্লাহ মনসুর ও উবায়দুল্লাহ সাআদকে চিকিৎসার জন্য ময়মনসিংহ ইনসাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে মাওলানা মোশাররফ হোসেন জিহাদীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ