মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক চ্ছিন্ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

বন্দরবাজার জামে মসজিদ থেকে মাদানী কাফেলার বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্টপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাওলানা মাসউদ আজহার, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ, জামিল আহমদ, ক্বারী আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।

বক্তারা র্বামার মুসলমানদের পক্ষে বাংলাদেশের সর্বস্থরের জনগনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক বিচ্ছিন্ন করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোব্ধ জনতা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করেন।

শাহীনুর পাশা তার বক্তব্যে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ সফলের জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা রুহুল আমীন নগরী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। মিয়ামারের দূতাবাস বন্ধের আহবানও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ