শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মেক্সিকোয় ৮.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ৫, সাত দেশে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেক্সিকোর উপকূলে এবার আঘাত হানল ৮.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কিছু এলাকা। এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মেক্সিকোর চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প আঘাত হানার পর সাত দেশ- মেক্সিকো, গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র বলছে, মেক্সিকোর পিজিজিয়াপান শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ১০০ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর গভীরতা ৩৩ কিলোমিটার।

ভূমিকম্পটি প্রায় এক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এ সময় প্রচন্ড কাঁপুনিতে মেক্সিকো সিটির বাসিন্দারা আতংকে ঘর থেকে বের হয়ে ফাঁকা স্থানের দিকে ছুটতে থাকে।

মাটির ৭০ কিলোমিটার গভীরে ছিলো এর কেন্দ্রস্থল। এর ফলে মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, মেক্সিকো সিটিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে অনেক মানুষ। প্রায় এক মিনিট ধরে এই কম্পন ছিলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ