মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লক্ষ্মীপুরে প্রতীকী আদালতে সু চির ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতীকী আদালত তৈরি করে দেশটির নেত্রী অং সান সু চির ফাঁসি দিয়েছে সেখানকার জনতা।

বিক্ষুব্ধরা রায় কার্যকর করে পাথর নিক্ষেপসহ কুশপুত্তলিকা দাহ করে সুচির। শুক্রবার দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের জকসিন বাজারে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

প্রতীকী আদালতের বিচারক ছিলেন মো. অহিদুজ্জামান বাবলু, সহকারী বিচারক ছিলেন শেখ হারুন, আব্দুল আজিম শাকিল। প্রতীকী আদালতের মামলার বাদী ছিলেন স্থানীয় বাঙ্গাখা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজান ভূঁইয়া।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচারের দাবি ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা ও মিয়ানমারে গণহত্যার প্রতিবাদসহ লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তাদের এমন আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ