মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর বরাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি একে এম আলীনূর হোসেন (পিপিএম) জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেবা গ্রিনলাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল। বরাশুর এলাকায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ