রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা ইস্যুতে হেফাজতে ইসলামের ৫ দফা কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আরাকানের চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবিতে হেফাজতের ইসলাম বাংলাদেশ আজ এক সংবাদ সম্মেলনে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

আজ (৯ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এবং কর্মসূচি ঘোষণা করেন, হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আল্লামা জুনায়েদ বাবুনগরী কর্মসূচি ঘোষণা করে বলেন, আরাকানের চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবিতে আমরা নিম্নের কর্মসূচি ঘোষণা করছি :

১. আগামী ১৬ সেপ্টেম্বর জুমাবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল।
২. ১৯ সেপ্টেম্বর সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও।
৩. ২১ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান।
৪. মসজিদ মাদরাসায় কুনুতে নাজেলার আমল জারি করা।
৫. নির্যাতিত রোহিঙ্গাদের প্রয়োজনীয় ত্রাণ সাহায্যে হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও জনসাধারনের প্রতি আহবান জানাচ্ছি।
এই সময়ের মধ্যে যদি গণহত্যা বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা না হয় তাহলে,  হেফাজতে ইসলাম আরাকান অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ