শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে জকিগঞ্জে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিয়াউর রাহমান: বর্তমান বিশ্ব খুন, সন্ত্রাস, অপরাধের কলুষিত নর্দমায় নিমজ্জিত। বিশ্ববিবেক কালো চশমা পরে নির্বাক হয়ে রয়েছে। চলছে গদি বাঁচানোর উদ্দেশ‍্যে হত‍্যাযজ্ঞ, যার বাস্তব উদাহরণ মিয়ানমার। বিবেকের দ্বারে কয়েকটি কথা কড়া নাড়ে – আমি রোহিঙ্গা, আমিও মানুষ, আমারও বাঁচার অধিকার রয়েছে। মারছো কেন আমায়?

২০১২ সাল থেকে মায়ানমারের বিভিন্ন রাজ‍্যে চলছে রোহিঙ্গা মুসলিম হত‍্যাযজ্ঞ। কিন্তু এবছর তার রূপ ধারণ করেছে আরো ভয়ানক। যার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারন মানুষসহ বিভিন্ন বুদ্ধিজীবিগণ।

এই রোহিঙ্গা মুসলিম হত‍্যার বিরুদ্ধে আজ আল্লামা শায়খ আব্দুল গণী রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে চৌধুরী বাজার, জকিগঞ্জ, সিলেট একটি প্রতিবাদ সভা ও ত্রান তহবিল সংগ্রহের আয়োজন করা হয়।

সভায় হাজারো মানুষের উপস্থিতে হাফিজ আসলাম উদ্দীন হেলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা সিদ্দিকুর রাহমান, নির্বাহী মুহতামিম জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দী সিলেট, মুফতি হামিদুর রাহমান সাহেব জাদায়ে শায়খে হাড়িকান্দী রহ., মদীনাতুল উলুম জামুরাইল মাদ্রাসার নাজিমে তালিমাত হাফিজ মাওলানা জিয়াউর রহমান, ডাক্তার হুসেন রাজা, সাংবাদিক রহমত আলী হেলালী, কফিল মেম্বার, ফারুক মেম্বার, মজলিশ নেতা আব্দুল হামিদ, মাওলানা মাসুম আহমদ, আব্দুল আহাদ মুন্না প্রমুখগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ