বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বরিশালের সর্বস্তরের আলেমদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাব্বীর আহমাদ : মিয়ানমারের আরাকানে মুসলিম গণহত্যা, গণধর্ষন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশালের সর্বস্তরের আলেমগণ। বিপুল সংখ্যক সাধারণ মানুষও সমাবেশে অংশগ্রহণ করে। হেফাজতে ইসলাম বরিশালের সভাপতি ও জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল মাও. ওবাইদুর রহমান সভাবেশের সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, ‘এক সময় আরাকানে মুসলমানের রাজত্ব ছিল। আরাকানে মুসলমান যুগ যুগ ধরে বসবাস করে আসছে, আজ তারা মুসলমান হিসেবে জন্ম নেয়ার কারণেই তাদের উপর এ বর্বর নির্যাতন চলছে।

বক্তারা সুচি সরকারের এই গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বের সকল মুসলিম দেশ ও পরাশক্তি দেশগুলোর প্রতি আহবান জানান।

সাথে সাথে তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চিকিৎসা, বাসস্হানের ব্যবস্হা করতে সরকারের প্রতি আহবান জানান। কুটনৈতিকভাবে সমাধান করে তাদের জন্মভূমি আরাকানে ফেরত নেয়ার উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন : মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মাওলানা কাজী আবদুল মান্নান, মাওলানা আবদুল হালিম, মাওলানা আতিকুর রহমান,মাওলানা আবদুল খালেক, মাওলানা আহমদ  আলী কাসেমী, মাওলানা গোলাম  মোস্তফা, মাওলানা হুসাইন আহমদ কাসেমী, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মুফতি মাহবুব, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শামসুল আলম,মাওলানা মুফতি জোবায়ের বিন নুরুল্লাহ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা জামালউদ্দিন ফারুকি, মাওলানা জাহিদুল ইসলাম ও মাওলানা সাইদুর রহমান কাসেমী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ