মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

স্ত্রীর বর্বরতায় স্বামীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বামীর অত্যাচারের স্ত্রীর মৃত্যুর খবর নতুন কিছু নয়। কিন্তু এবার ঘটলো উল্টো ব্যাপার স্ত্রীর বর্বরতায় স্বামীর মৃত্যু ঘটেছে। মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়রের নাসির উদ্দিন (৫০) স্ত্রীর বর্বরতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে।

গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান।

গত ১৪ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ঘুমন্ত স্বামীর ওপর ফুটন্ত পানি ছুড়েন স্ত্রী মিনু। গুরুতর আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠায়।

নিহতের ছোট ভাই শাহেব উদ্দিন জানান, আমার ভাবী প্রায়ই ভাইয়ের সঙ্গে ঝগড়া করত। ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় আমার ভাইয়ের শরীরে মরিচ, লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর সদর থানায় অভিযোগপত্র দেওয়া হয়। আমি বাদী হয়ে মিনু বেগমকে প্রধান আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, আসামি মিনু বেগম পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ