মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

রোহিঙ্গাদের ভূমি ফিরিয়ে দিতে সিলেটে শিশুকিশোরদের ব্যতিক্রমী র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলিম হত্যা ও বর্বরতার প্রতিবাদে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান এর আহ্বানে সিলেটে বিশাল প্রতিবাদী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের শিশু-কিশোর ছাত্রদের নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মিয়ানমারের বিরুদ্ধে এক প্রতিবাদী র‍্যালী বের হয়।

র‌্যালিতে এক বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন, রোহিঙ্গা মুসলিমরা আদিসূত্রেই আরকানের বাসিন্দা। তাদের ভূমি ও  ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।

প্রতিবাদী শিশুকিশোর ছাত্রদের বজ্রকন্ঠে সিলেট শহর কেঁপে উঠে। শিশুকিশোর ছাত্রদের একচোখে ছিল মাজলুমানের জন্য কান্না আর অন্যচোখে ছিল প্রতিশোধের আগুন।

save the childrens in mayanmar, stop the genocide against Muslim, Islam will dominate the world ইত্যাদি দুঃখ, কষ্ট, প্রতিবাদ, প্রতিশোধমূলক ম্যাসেজ জাতির সামনে তুলে ধরা হয় র‌্যালি থেকে।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন হাফিজ তারিক বিন হাবীব, মনসুর আহমদ, রাশেদ আহমদ, হাফিজ রাজু আমিন, মাহদি হাসান জামাল, নুর আহমদ সুমন, মাহফুজ আহমদ, ইকরামুল হক্ব জুনাইদ, হাফিজ মিজানুর রহমান, শাহ মিসবাহসহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ