মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

শান্তিরক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহবান মুফতি ফয়জুল্লার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের সুরক্ষা করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে সাংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভাসছে মুসলিম দুনিয়া। নদী, পুকুর, খাল, বিল সর্বত্র লাশ আর লাশ। মিয়ানমারের বর্বর বাহিনী দেশটিকে মগেরমুলুকে পরিণত করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, অংসান সুচির অন্তরে খাই খাই অবস্থা। এত লাশের পরও সুচির মনমানসিকতার পরিবর্তন নেই। মিয়ানমার খুন, জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে। দুঃখজনক হলেও সত্য যে, কার্যকর পদক্ষেপ না নিয়ে আন্তর্জাতিক মহল বিবৃতিতে তাদের ভূমিকা সীমাবদ্ধ রেখেছে।

তিনি মনে করেন, মুসলমানদের ওপর নির্যাতনের কারণে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেনা বিশ্বনেতারা। ওআইসিসহ বিশ্ব সংস্থাগুলো এক প্রকার নিরবতা পালন করছে।

ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ ছালামত উল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ প্রশ্ন রাখেন, মুসলমান বলে আজ আমাদের রক্তের দাম নেই। কোথাও অমুসলিম নির্যাতিত হলে কি অবস্থা হতো? আমরা দুঃখিত, মর্মাহত ও ব্যাথিত।

মিয়ানমার সামরিক জান্তার প্রতিরোধে প্রয়োজনে রোহিঙ্গাদের অস্ত্র ও জনবল দিয়ে সংস্থান করার মত দেন ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী এই নেতা।

রোহিঙ্গা পল্লীতে ৩ দিনের পর্যবেক্ষণের চিত্র টেনে মুফতি ফয়জুল্লাহ বলেন, রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিজ চোখে দেখেছি। তাদের খুব করুন দশা! স্যানিটেশন ও চিকিৎসার চরম সংকট। রক্ত শুন্যতায় ভুগছে অনেকে। কাঁদা মাটিতে হাবুডুবু খাচ্ছে রোহিঙ্গা শিশুরা। ওদের সুরক্ষায় নিরাপদ সমতল জায়গা নির্ধারণ করা দরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি তৈয়ব হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব, সৌদি আরবের জিদ্দা শাখার যুগ্ম-মহাসচিব আমানুল হক আমান ও কক্সবাজার শহর সভাপতি নুরুল হক চকোরী। সভায় বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।

আরএম