মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

দূর্গাপুজা উপলক্ষে ১৫০০ নারিকেল বিতরণ করল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ: দূর্গাপুজা উপলক্ষে নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামীর ‍উদ্যোগে হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে নারিকেল বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৮টার দিকে প্রসাদপুর ও খুদিয়াডাঙ্গা গ্রামের ১৫০০ নারিকেল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে নারিকেল বিতরণ করেন জেলা জামায়াতের আমীর (পূর্ব) খ. ম আবদুর রাকিব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা মুনছুর রহমান, আয়েজ উদ্দিন ফকির, আক্কাস আলী মন্ডল প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ উপজেলার কামারকুড়ি, ছোটবেলালদহ গ্রামের হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে উপকরণ হিসেবে নারিকেল বিতরণ করেন।

এবার মান্দা উপজেলার ১০৯টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতের উদ্যোগে ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে উপকরণ হিসেবে এসব নারকেল বিতরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ