মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ছাত্র মজলিস সিলেটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট: বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে সরকারি মদদে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস হত্যাকাণ্ড, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, নির্বিচারে ধর্ষণ ও মুসলিম নিধন বন্ধ ও রোহিঙ্গাদের সকল নাগরিক অধিকার আদায়ের দাবীতে ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগর সভাপতি তারিক বিন হাবীব এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ।

সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন তালুকদার, জামেয়া মাদানিয়া শাখা সভাপতি মাহদি হাসান জামাল, পূর্ব জেলা সেক্রেটারী এম আশিকুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, জামেয়া মাদানিয়া সেক্রেটারী ইকরামুল হক জুনেদ, মহানগর বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মঈনুদ্দিন, মাদানিয়া শাখা প্রশিক্ষণ সম্পাদক নূর আহমদ সুমন, বায়তুল মাল সম্পাদক আহসান সাদি, প্রচার সম্পাদক মিজানুর রহমান, মাদানী রহ. জোন সভাপতি হাফিজ আব্দুশ শাকুর, শাহজালাল রহ. জোন সভাপতি মাহবুব আলম, সেক্রেটারি মনসুর আহমদ, উবায়দুল হক রহ. জোন সভাপতি আহবাবুর রহমান, শাহজালাল রহ. জোন প্রশিক্ষণ সম্পাদক আইনুল ইসলাম, ইয়াহইয়া খান, জালাল আহমদ, রাশেদ, ইমাদুদ্দিন জাহিদ, ফরীদ, ফুজায়েল প্রমুখ। বিজ্ঞপ্তি

</