শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মোশাররফ জিহাদী'র স্মরণসভা আজ; প্রধান অতিথি চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: সদ্য প্রয়াত ইসলামী আন্দোলন য়মনসিংহ জেলার সাবেক সেক্রেটারী ও সদ্য ঘটিত ময়মনসিংহ মহানগরের আহবায়ক মাওলানা মোশাররফ হোসেন জেহাদী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের উদ্যোগ আয়োজিত জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরে আহবায়ক মুফতি গোলাম মাওলা ভূইয়া'র সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি ফজলুল হক।

মাওলানা মোশাররফ জিহাদী রহ. নীজ গ্রাম ময়মনসিংহের তারাকান্দা থানার কাকনী গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামিয়া আশরাফিয়া মময়মনসিংহ এর মুহতামিম ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্য মুফতি তাজুল ইসলাম কাসেমী জামিয়া মাদানিয়া ফুলপুরের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা আবদুল খালেক ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ