মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

হাফেজ মাহবুবুর রহমানের ইন্তেকালে আল্লামা জুনাইদ বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা, পীরে কামেল মুফতি আজিজুল হক রহ. এর ছেলে, দোহাজারী আজিজীয়া কাসেমুল উলুমের প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ মাহবুবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ এক বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, মাওলানা হাফেজ মাহবুবুর রহমান দেশের একজন খ্যাতনামা বুজর্গ ব্যক্তি, প্রসিদ্ধ ওয়ায়েজ। কুরআনের শিক্ষা বিস্তারে এবং দ্বীনের খেদমতে সারা জীবন ত্যাগ ও কুরবানী দিয়েছেন। সাধারণ মানুষের আত্মশুদ্ধি ও ইসলাহী কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখেছেন।

বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাস ও তাসাওফ তাজকিয়ার যে নির্ভেজাল খেদমত করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসীব করুন।

তারা মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামীল দান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ