মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ফেনীতে শিক্ষক হত্যার প্রতিবাদে যুব আন্দোলনের বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মাহমুদ: আজ ২ অক্টোবর সোমবার বাদ আছর ফেনীর ঐতিহাসিক জহিরিয়া চত্বর থেকে ফেনীর ICST' কলেজের গনিত বিভাগের শিক্ষক পেয়ার আহমদ মজুমদার হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবীতে  ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

পরবর্তীতে জহিরিয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিবাদ সভা।

গত ২৭ সেপ্টেম্বর একই কলেজের বৌদ্ধ শিক্ষক সুকান্ত বড়ুয়ার হাতে তিনি খুন হন বলে তার পরিবারের অভিযোগ।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হলেও সকল ধর্ম বর্ণের সৌহাদ্যপুর্ণ সহাবস্থানের এক বিরল দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত, যেখানে পার্শবর্তী দেশ ভারত ও মায়ানমারে শতশতবার ধর্মীয় দাঙ্গায় লাখো মানুষ মারা গেলেও বাংলাদেশ আজও পর্যন্ত সে কলঙ্গ থেকে একেবারেই মুক্ত রয়েছে, এমন একটি ধর্মীয় সৌহাদ্যপুর্ণ দেশে কে বা কারা কাদের ইশারায় এরকম গর্হিত কাজগুলো করে যাচ্ছে তা খতিয়ে বের করতে হবে।

তারা বলেন, অতিসত্বর দোষীকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, এ নিয়ে কোনরকমের গড়িমসি ও রাজনীতি সহ্য করা হবে না। এই খুনের যথাযত শাস্তি  না হলে ইসলামী যুব আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় বিক্ষুব্ধ শ্রোতাদের খুনীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে তর্কাতর্কিকে কেন্দ্র ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির আইসিএসটি শিক্ষককে খুন করার অভিযোগ উঠেছে তারই সহকর্মী সুকান্ত বড়ুয়ার প্রতি। বিষয়টি অনেকেই অস্বীকার করলেও অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

ফেনী কলেজের শিক্ষকের রহস্যজনক মৃত্যু