মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ইত্তেফাকুল উলামার ২ যুগপূর্তি সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামার দুইযুগ পূর্তি উৎযাপন করবে শনিবার।

এ উপলক্ষে সকাল ৯ টা থেকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়মে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দুইযুগ যাবৎ দেশের সুসলমানদের ঈমান-আকীদা ও আজাদী সংরক্ষণে আন্দোলন-সংগ্রাম, নিরক্ষরতা দূরীকরণে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে কুরাআনী শিক্ষার বিস্তার, ইসলামী জাগরণে তাফসীরুল কুরআন মাহফিল, সীরাতুন্নবী (সা.) সম্মেলন, মেধা বিকাশে তা'লীবে ইলমদের মাঝে বৃত্তি প্রদান, দেশের সকল দূর্যোগে আর্তমানবতার সেবায় অসহায় মানুষদের পাশে (বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ কার্যক্রম) দাঁড়ানোসহ বহুমুখী কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি।

কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরার সভাপতি মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ও দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া এর শায়খুল হাদিস মাওলানা এমদাদুল হক।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া দারুল উলূম যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরা সদস্য মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, জামিয়া মাদানিয়া বারিধারা এর প্রিন্সিপাল মাওলানা নূর হোসাইন কাসেমী, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব
ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরা সদস্য মাওলানা আবদুল হক, জামিয়া কুরআনীয়া আরাবিয়া লালবাগ এর মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, জামিয়া রাহমানিয়া সিনিয়র মুহাদ্দিস তারুণ্যদিপ্ত আলেম মাওলানা মামুনুল হক।

সংগঠনটি দুইযুগ পূর্তি উপলক্ষে দেশের খ্যাতিয়মান লেখক, সাহিত্যিকদের নিয়ে একটি স্মৃতি স্মারকও প্রকাশ করছে।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের একাধিক দায়িত্বশীল আওয়ার ইসলামকে জানিয়েছেন, দীর্ঘ দুইযুগের পথচলায় এই সম্মেলনটি হবে এ অঞ্চলের উলামায়ে কেরামের বৃহৎ জমায়েত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ