মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিভাগ চালুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ইসলামিক শিক্ষার ব্যাপক চাহিদার ফলে গ্রিসের থেসালোনিকি শহরে অবস্থিত অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদে নতুন শিক্ষাবর্ষে ইসলামি শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বর্ষ থেকে এটি চালু করবে বলে জানা গেছে। খবর আরব নিউজ এজেন্সি

জানা যায়, গ্রিস ও আরব দেশগুলোর বিভিন্ন সামাজিক সংগঠনের অনুরোধ ও চাহিদার ফলে এ উদ্যোগ নেয়া হয়।

এ বিভাগের আওতায় পবিত্র কুরআন-হাদিস, তাফসির-ব্যাখ্যা, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি শরিয়তের পাঠ্যক্রম, তর্কশাস্ত্র, মাজহাব ও অন্য ইসলামি বিষয়াদির পাঠদান করা হবে।

অনুরূপভাবে গ্রিক বিজ্ঞানকে আরব ইসলামি চিন্তাধারায় রূপান্তর এবং মুসলিম দেশগুলোর ভূগোল, ধর্মীয় সমাজবিজ্ঞান, ওসমানি খিলাফত ও বলকান ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। ইসলামি বিভাগের বিষয়গুলো আরবি, ফারসি ও ইংরেজিতে পড়ানো হবে।

যে কবিতা পড়ে জেলে গিয়েছিলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ