শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তান সংসদে খতমে নবুওয়াত বিরোধী আইন পাশের চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : পাকিস্তানে রাসুলুল্লাহ সা. এর শেষ নবী হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে একটি আইন পাশের চেষ্টা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের ইসলামপন্থী দলগুলো সংসদে ইসলাম বিরোধী আইন উপস্থাপনকারীর বিরুদ্ধে তদন্ত ও শাস্তি দাবি করছে।

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘সম্প্রতি খতমে নবুওয়াতের প্রতি সংশয় পোষণ করে কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাশের চেষ্টা হয়েছিলো। আমি মক্কায় ছিলাম। জানতে পেরে সাথে সাথে সরকারের সাথে যোগাযোগ করি এবং সরকার তা প্রত্যাখ্যান করেছে।’

তিনি এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করে বলেন, ‘এখন আবশ্যক হলো, কার ষড়যন্ত্রে তা সংসদে উঠলো তা খুঁজে বের করা।’

জমিয়ত সভাপতি আরও বলেন, ‘এখন পাকিস্তানে আইন করা হয় নিজেকে বাঁচাতে বা নিজের ভবিষ্যত অপকর্মের বৈধতা দেয়ার জন্যে। যেদিন পাকিস্তানের সর্বশ্রেণি দেশের জন্য কাজ করবে, সেদিন পাকিস্তান পৃথিবীর আদর্শ রাষ্ট্র হবে।’

অন্যদিকে একই দাবিতে পাকিস্তান জামাআতে ইসলামীও বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ