মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

নাফ নদীতে ট্রলারডুবি: আরও ৯ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় আর ৯ লাশ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

রোববার গভীর রাতে প্রায় ৬০ জন রোহিঙ্গা নারী পুরুষ নিয়ে ট্রলারটি উত্তাল নাফ নদীতে ডুবে যায়। এখনও নিখোঁজ রয়েছে ২৪ জন।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান জানান, রাতভর কোস্টগার্ড ও বিজিবি উদ্ধার অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপের জেটিঘাট, গোলাচর ও জালিয়াপাড়া থেকে ১১ শিশুসহ ১৮ জনের মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার ভোরে মিঠাপানিরছড়া রাজনছড়া সমুদ্র সৈকত থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উপজেলা উখিয়ার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন মারা যান।

নাফ নদীতে ফের কান্না; ৬০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিহত অনেক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ