রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পশ্চিম তীরে ফের বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : ইহুদিদের ঈদের পর ফের পশ্চিম তীরে হাজার হাজার নতুন বসতি নির্মাণ করার পরিকল্পনার কথা জানালেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ উপমন্ত্রী এলি বিন দাহান।

এক বিবৃতিতে দাহান বলেন, রামাল্লার উত্তরাঞ্চলে তিন হাজার বসতি নির্মাণ করা হবে। ৩৮২৯ টি বসতি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে ইসরাইলের চ্যানেল-২ এর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া।

এসব বসতি অধিকৃত পশ্চিম তীরের নেগোবত রেহালিম, হার ব্রাসা, কোসাভসহ আরো বিভিন্ন বসতি কেন্দ্রে নির্মাণ করা হবে।

১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের পর ইসরাইল এ পর্যন্ত সেখানে ২৩০টি অবৈধ বসতিস্থাপন নির্মাণ । এসব বসতিতে ছয় লাখ ইসরাইলি বসবাস করছে।

ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে এ নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক সমাজ।

এছাড়া, এসব অবৈধ বসতিস্থাপন ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে সম্ভাব্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হুমকির মধ্যে ফেলবে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ