শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মতবিরোধ মিটিয়ে সংহতি চুক্তিতে পৌঁছালো হামাস-ফাতাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলন শেষ পর্যন্ত জাতীয় সংহতি চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তিকে বড় সহায়তা করেছে মিশর।

মিশরের রাজধানী কায়রোয় তিনদিনের আলোচনা শেষে বৃহস্পতিবার ভোরে এ সমঝোতা হয়েছে। খবর পার্সটুডের

প্রায় এক দশক ধরে দু দলের মধ্যে যে মতপার্থক্য চলে আসছিল তা নিরসনের জন্যই মূলত কায়রোয় এ বৈঠক হয়।

হামাস প্রধান ইসমাইল হানিয়া আজ এক বিবৃতিতে বলেছেন, মিশরের মধ্যস্থতায় হামাস ও ফাতাহ আজ ভোরে চুক্তিতে পৌঁছেছে।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি। হানিয়া বলেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে কায়রোয় যৌথ সংবাদ সম্মেলনে।

এদিকে, গাজা উপত্যকার ফাতাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা জাকারিয়া আল-আগা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক মাসের মধ্যে গাজা সফর করবেন।

২০০৭ সালের পর এটা হবে আব্বাসের প্রথম গাজা সফর। ২০০৭ সাল থেকে হামাস ও ফাতাহর মধ্যে প্রচণ্ড রাজনৈতিক বিরোধ চলে আসছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ