রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : সব রাজনৈতিক দলের প্রতি সমান সৌহার্দ্য দেখাতে ব্যর্থ হওয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী
 
একই অভিযোগে তিনি নিজের দলকে সংলাপ থেকে প্রত্যাহার করে নেন।
আজ সোমবার দুপুরে আগারগাঁওযের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপে অংশ নেওয়ার পর সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, সবার সাথে সম-আচরণ করা উচিত। এটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে তেলা মাথায় তেল দেওয়ার রেওয়াজ ভীষণভাবে দেখা যায়।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের বক্তব্য অব্যাহত রাখতে পারিনি। আমরা আলোচনা বয়কট করে চলে এসেছি।’
 
তিনি এ কথা বলতে পারেন না যে, জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আর শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই আমি মনে করি, সিইসির এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। তিনি একটা অত্যন্ত কঠিন বেহিসাবি কথা বলেছেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে যে লড়াই চলছে, সেটি গণতন্ত্রের লড়াই। সে লড়াই মানুষের অধিকারের লড়াই। সেই জন্য আমাদেরকে ডাকা। এই আলোচনায় আমরা অংশগ্রহণ করলেও সেটাকে আমরা স্বীকার করতে পারছি না।’
৩৪তম দল হিসেবে সংলাপে অংশ নিয়ে কাদের সিদ্দিকীর সমালোচনার মুখে পড়লো কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন।
 
বয়কটের আগে নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচনে সেনা মোতায়েন, ইভিএম চালুসহ ১৮ দফা প্রস্তাব দেয় দলটি। বৈঠক কাদের সিদিকীর নেতৃত্বে ২৭ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ