রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করবে স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতালোনিয়া'র স্বায়ত্তশাসন বাতিল করার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। স্বাধীনতার হুমকি দেয়ার প্রেক্ষিতে আগামী শনিবার থেকে স্বায়ত্তশাসন স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। খবর বিবিসির

স্পেনের কাছ থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করার যে হুমকি দিয়েছিলেন, সে প্রেক্ষাপটে এখন স্বায়ত্তশাসন স্থগিতের কথা বলা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দেশটির সংবিধানে ১৫৫ অনুচ্ছেদ কার্যকরের মাধ্যমে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করে সে অঞ্চলের কর্তৃত্ব নেয়া হবে।

অনেকে আশংকা করছেন স্পেন সরকারের এ সিদ্ধান্ত সে অঞ্চলকে অস্থির করে তুলতে পারে।

স্পেনের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, দেশটির সংবিধানে ১৫৫ অনুচ্ছেদে যা বলা আছে সে অনুযায়ী কাতালোনিয়ার নিজস্ব শাসন ব্যবস্থার উপর আইনগত কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা নেবে স্পেনের সরকার।

১৯৭৮ সালে প্রণীত স্পেনের সংবিধানে ১৫৫ ধারায় গণতান্ত্রিক শাসনের ভিত্তি তৈরি করা হয়েছে।

সংবিধানের ১৫৫ ধারা অনুসারে স্পেনের সরকার যে কোন সংকটময় অবস্থার সময় কাতালোনিয়ার উপর সরাসরি শাসন জারির ব্যবস্থা রয়েছে। কিন্তু অতীতে এটি কখনো প্রয়োগ করা হয়নি।

স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য গত ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়।

সে গণভোটে বেশিরভাগ কাতালোনিয়ার বেশিরভাগ মানুষ স্পেনের কাছ থেকে স্বাধীন হবার জন্য 'হ্যাঁ' ভোট দিয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ