মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নিজের বাসা থেকে নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের বাসা থেকে শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে থানার পাশের ফল পট্টি মোড়ের নিজ বাসার দরজা ভেঙে এই বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ‘আমরা খবর পেয়ে এসেছি। মাহবুব আলী চৌধুরীর ঝুলন্ত লাশ পেয়েছি নিজ শয়নকক্ষে। বাড়ির লোকজন সকালে ওনার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়।’

ওসি আরো জানান, ‘সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই পুরোপুরি তা নিশ্চিত হওয়া যাবে।’

মাহবুব আলী চৌধুরী মনির এবার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার ভাই মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ