মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

৬ দিন পর মান্ডা খালে নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৫ অক্টোবর রাজধানীর মান্ডা খালে নিখোঁজ হওয়া হৃদয় নামের এক শিশুকে শনিবার মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। দীর্ঘ ৬ দিন চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

১৫ অক্টোবর রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে ওই খালে পড়ে যায় হৃদয়। কিন্তু খালটিতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকায় উদ্ধার কাজ দ্রুত গতিতে করা সম্ভব হয়নি।

মুগদা থানার মদিনাবাগের জিরানী খালের পাশে টিনশেড বাড়ির একটি ঘরে ভাড়া থাকেন নিখোঁজ হৃদয়ের পরিবার।

মা রোজি ও দিনমজুর বাবা কামালসহ তার দুই বোন সাথি (৯) ও তামান্না (১) একসঙ্গেই বসবাস করতেন।

হৃদয়ের মা রোজি জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী এলাকায়। তবে ছোট বেলা থেকেই তিনি এই মুগদা মদিনাবাগ এলাকায় বসবাস করে আসছেন।

গত তিন মাস ধরে খালের পাশে এই বাড়ির একটি ঘর ১ হাজার ৮শ’ টাকায় ভাড়া নিয়ে থাকছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ