শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামী আইনজীবী পরিষদ সুপ্রিমকোর্ট বার কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ আতিয়ার রহমান বলেছেন, প্রচলিত মানুষের তৈরি আইনের অসারতা এবং ইসলামি আইন তথা শাসনের অনিবার্যতা দিন দিন প্রমাণিত হচ্ছে।

তিনি বলেন, ইসলাম ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি কখনো সম্ভব নয়। বিশ্বব্যাপী ইসলামের প্রতি মানুষের চাহিদা এবং আগ্রহ ক্রমেই বেড়ে চলছে।

আজ (মঙ্গলবার) বেলা ২টায় সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল এডভোকেট লুৎফর রহমান শেখ, এডভোকেট আব্দুল বাসেত, এডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, এডভোকেট হাসনাইন তালুকদার সুজন, এডভোকেট আব্দুল হক, এডভোকেট মাওলানা মুহিব্বুল্লাহ, এডভোকেট শওকত আলী হাওলাদার, এডভোকেট এম.এন.এ আবগানী, এডভোকেট মোহাম্মদ হানিফ, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট আমজাদ হোসেন প্রমুখ।

এডভোকেট লুৎফর রহমান শেখ বলেন, দেশবাসি মুক্তি আশায় কখনো সোনার বাংলা, নতুন বাংলা, দেখে এখন ডিজিটাল বাংলা দেখছে। কিন্তু শান্তি ও মুক্তি পায়নি বরং সর্বত্র অশান্তির দাবানল জ্বলছে।

তিনি বলেন, মুক্তি পেতে হলে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।

প্রতিনিধি সভাশেষে সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাসেতকে আহ্বায়ক, এডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক ও এডভোকেট হাসনাইন তালুকদার সুজনকে সদস্য সচিব করে ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিমকোর্ট বার শাখা গঠন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ