রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বুশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মার্কিন নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে এবার যৌন হেনস্তার অভিযোগ পাওয়া গেল। তিনি এক অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেন বলে জানা গেছে।

বুশের বিরুদ্ধে যৌন হেনস্থার ওই অভিযোগ করেছেন মার্কিন অভিনেত্রী হিথার লিন্ড। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

রিপোর্টে বলা হয়, টেলিভিশনের একটি অনুষ্ঠান প্রদর্শনীর সময় চেয়ারে বসা অবস্থায় অভিনেত্রী হিথার লিন্ডকে যৌন হেনস্তা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলু বুশ।

সোশ্যাল মিডিয়ায় ৩৪ বছর বয়সী ওই অভিনেত্রী জানান, আমেরিকার আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জর্জ এইচ ডব্লু বুশের ছবি দেখে তিনি অত্যন্ত বিরক্ত হন।

লিন্ড লেখেন, ‘বছর চারেক আগে একটি ঐতিহাসিক টিভি শোয়ের প্রচারে গিয়ে আমার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লু বুশের সাক্ষাৎ হয়। সেই সময়ে এই ধরনের একটি ছবি তোলার সময় তিনি আমাকে যৌন হেনস্তা করেন।’

ট্রাম্পকে জীবিত কিংবা মৃত চাই: আলকায়েদা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ