শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বিএনপির দুই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনের চিঠি দুই উপজেলা চেয়ারম্যানের হস্তগত হয়েছে বলে উভয়ই নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাসার আকন্দ একই কমিটির যুগ্ম-আহবায়ক।

প্রজ্ঞাপনে নাম উল্লেখ করে বলা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ফুলপুর থানার বটতলা নামক স্থানে তাদের নেতৃত্বে শ্যামলী বাংলা নামক যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করার মতো গুরুতর প্রকৃতির অভিযোগ রয়েছে।

স্বপদে বহাল থাকলে স্থানীয়ভাবে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনসহ মামলার কার্যক্রমে প্রভাব বিস্তার করতে পারেন। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধীত ২০১১ এর ১৩ খ (১) ধারায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ফুলপুর থানাধীন বটতলা নামক স্থানে তাদের নেতৃত্বে শ্যামলী বাংলা নামক যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ১০ ফেব্রুয়ারি তারাকান্দা থানার এসআই জালাল উদ্দিন ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ মে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বরখাস্তের প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দু’জনই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

বর্তমান সরকার বিএনপিপন্থী কোনো জনপ্রতিনিধিকে স্বপদে বহাল থাকতে দিচ্ছেন না। তারা প্রজ্ঞাপনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন বলেও জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ