রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্পেন-কাতালান মুখোমুখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।

এছাড়া কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার দিনভর নাটকীয়তার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় নতুন আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্পেনের প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে চার দশক আগে সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রে ফেরা দেশটিতে রাজনৈতিক সংকট নতুন মোড় নিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মাদ্রিদ ও বার্সেলোনার এই পাল্টাপাল্টি অবস্থান সার্বিক পরিস্থিতিকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছে। স্পেন গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় কঠিন রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে।

স্পেন থেকে আলাদা হয়ে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ