মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

স্ত্রীর দাম্পত্য ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যৌতুক দাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নওগাঁর মান্দায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর সাথে কাটানো অন্তরঙ্গ মূর্হূতের ভিডিও ক্লিপ ফাঁস করেছেন এক স্বামী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে স্ত্রীর করা মামলায় স্বামী আলী আহসান মুজাহিদকে (৩০) গ্রেফতার পর জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মুজাহিদের স্ত্রী গত ২৫ অক্টোবর নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় স্বামী মুজাহিদ ও তাঁর দুই বন্ধুকে আসামি করা হয়েছে। এঁরা হলেন- উপজেলার খুদিয়াডাঙ্গা প্রামানিকপাড়ার নবাব আলী ও নুরুল্লাবাদ গ্রামের মিজানুর রহমান।

পুলিশ জানায়, ৩০ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মুজাহিদকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩০ নভেম্বর বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মূর্হূতের দৃশ্য গোপনে ধারণ করে রেখছিল মুজাহিদ। কিন্তু সম্প্রতি যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করেন তার স্বামী।

তবে তার পরিবার যৌতুক দিতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে যৌতুক আদায়ের চেষ্টা করে সে। কিন্তু যৌতুকের টাকা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে দেয় মুজাহিদ। ভিডিও ছড়ানোর ওই কাজে মুজাহিদকে সহায়তা করে তার দুই বন্ধু নবাব আলী ও মিজানুর রহমান।

আরএম