মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

সমাজ সেবায় অালেমদের এগিয়ে অাসতে হবে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনিরুল ইসলাম 
আওয়ার ইসলাম

সমাজ সেবায় অালেমদের এগিয়ে অাসার অাহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ  ৬ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, অালেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব। কোন অালেম নারী নেতৃত্ব গ্রহণ করতে পারেনা। কুরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তির অাশা করারা যায় না। রাসূল সা. এর দেখানো পথেই অামাদের অগ্রসর হতে হবে।

সম্মেলনের প্রধান বক্তা জাতীয় ওলামা মাশায়েখ অাইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ তৈয়্যব ও সঞ্চালনা করেন মাওলানা নূর হোসাইন।

উল্লেখ্য, উক্ত সম্মেলন শেষে মাওলানা হারুন রশীদ শরাফতী কে অাহবায়ক ও মাওলানা দেলোয়ার হোসাইন ভূইঁয়ার নাম সদস্য সচিব হিসেবে ঘোষনা করেন।

উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির মুহতারাম সদর অালহাজ্ব কামরুল হাসান খোকন, ইসলামী অান্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর। সভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ ইকরা সেক্রেটারি মাও.মু.কিফায়েত উল্লাহ এরশাদী, উত্তরের সেক্রেটারি এম এম বিলাল হোসাইন, মাওলানা হারুনুর রশীদ শরাফতী, মাওলানা মারগুব উবাইদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন,  মাওলানা মীর ইকবাল হুসাইন অাল আজাদ, পূর্বের সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ মুনীর হুসাইন,ইসলামী যুব অান্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা এস এম তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নজির অাহমদ ফাহিম, সাধারণ সম্পাদক মাওলানা মু. এনামুল হক মজুমদার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মু. হুমায়ুন কবির, সহ সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ