মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, আ.লীগ নেতার ১০ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢোকার চেষ্টাসহ হট্টগোল সৃষ্টির অপরাধে এক আওয়ামী লীগনেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাসকে বৃহস্পতিবার সকালে এই দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুহুলকে দণ্ডাদেশ দেওয়া হয়। রুহুল আলম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, আজ মিরপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি কেন্দ্রে দুজন সহযোগীকে নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন রুহুল আলম।

এ সময় বাধা দিলে পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাঁকে আটক করে। ওই সময় বাকি দুজন পালিয়ে যায়।

ওসি আরো জানান, আটকের পর পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ অনুযায়ী, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক রুহুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল।

রুহুল আলম “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” লঙ্ঘন করেছেন জানিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ বলেন, আইনভঙ্গের অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ