শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইশা ছাত্র আন্দোলন হালিশহর থানা শাখার স্কুল প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হালিশহর থানা শাখার স্কুল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়ত অনুষ্ঠিত হয়।
 গতকাল শুক্রবার বিপুল সংখ্যক স্কুল পড়ুয়া ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় ও মহানগর নেতৃবৃন্দ।
ছাত্রনেতা নাজমুল ইসলাম  এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রসিক্ষণ সম্পাদক নোমান আহমাদ তার বক্তব্যে বলেন,  ইশা ছাত্র আন্দোলন গতানুগতিক ধারার নিছক কোন রাজনৈতিক সংগঠন নয় বরং ছাত্রদের পড়াশোনার উন্নতির পাশাপাশি চারিত্রিক আদর্শায়ন কিভাবে প্রসার করা যায় সেদিকটি সচেতনতার সাথে লক্ষ রেখেই সর্ব অঙ্গনে কাজ করে যাওয়া একটি অনন্য সংগঠন।
আজ ছাত্রদের মাঝে ব্যাপক হারে সুন্নতী পোষাক, আমল-আখলাক দেখে অনেক সময় পার্থক্য করা যায় না কে মাদরাসা পড়ুয়া আর কে স্কুল পড়ুয়া। এই অবদান ছাত্র আন্দোলনের।  আমলকে সুন্দর করে ব্যক্তিজীবনে রাসূল ও সাহাবাদের অনুসরণ করাই ছাত্র আন্দোলনের মূল লক্ষ।
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ