শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রূপগঞ্জে হেলিকপ্টার ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কলাতলি বালুর মাঠে পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হযেছে। এতে পাইলটসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- হেলিকপ্টারের পাইলট মিজানুর রহমান(৪০), কো-পাইলট জিয়া(৩৮) ও প্রকৌশলী ফারুক(৩২)। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার কলাতলিতে পারটেক্স এভিয়েশনের মালিকানাধীন ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন।

তিনি জানান, হেলিকপ্টারটি বালুর মধ্যে পড়ে আছে। পাইলটসহ দুইজন আহত হয়েছেন।

জানা গেছে, হেলিকপ্টারটি নষ্ট ছিল। মেরামতের পর রূপগঞ্জে টেস্ট ফ্লাইয়ের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ