শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুমিল্লার প্রবীণ আলেম মাওলানা শফিক-এর ইন্তেকাল; উলামা কাউন্সিলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ: কুমিল্লা লাকশাম এর সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ইমাম ও খতীব এবং নরহরিপুর আলীয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান গত ১৩ নভেম্বর রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তিকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪বছর। মরহুমের ৬ছেলে এবং ৩মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও মুহিব্বীন-মুতাআ'ল্লিকীন রেখে গেছেন।

তাঁর নিজ সন্তানদের মধ্যে চার ছেলে ও এক মেয়ে থাকেন আমেরিকায়। জৈষ্ঠ ছেলে নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটসের রাহমানিয়া ট্রাভেল সার্ভিস ইনক এর প্রেসিডেন্ট এন্ড সিইও। এছাড়া বাকিরাও সবাই নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত।

উল্লেখ যে মরহুম প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান গত ৫ যুগের বেশী সময় মানুষ গড়ার কারিগর শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাহমানিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ নিজ এলাকায় একে একে বেশ ক'টি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন ।

এদিকে ইউনাইটেড ইমাম ও উলামা কাউন্সিল নিউইয়র্ক এর কার্যকরী কমিটির সদস্য মাওলানা কুতুবুর রহমান মাহমুদ এর পিতা মরহুম অধ্যক্ষ শফিকুর রহমানের ইন্তেকালে নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বলেন,অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান ছিলেন বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন।বিশেষ করে কুমিল্লাবাসী আপামর জনসাধারণ প্রিয় এক মহান ব্যক্তিত্ব। যার শূন্যতা কখনও পূরণ হবার নয়।

তার মৃত্যু উপলক্ষ্যে ১৭ নভেম্বর শুক্রবার নিউইয়র্কের প্রতিটি মসজিদে ইউনাইটেড ইমাম ও উলামা কাউন্সিল এর আহবানে মরহুমের মাগফিরাত কামনা করে বাদ জুমা বিশেষ মোনাজাত করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিদাতারা হলেন ইউনাইটেড ইমাম ও উলামা কাউন্সিল নিউইয়র্ক এর প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ রেফায়ী, সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বীর আহমদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ