শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফের ৪ দিনের রিমান্ডে ইসলাম অবমাননাকারী টিটু রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের ইসলাম অবমাননাকারী টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গঙ্গাচড়া বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম।

শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশ টিটুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম দ্বিতীয় দফায় চারদিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ এনে গত ৬ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে টিটু রায়ের (৪০) বিরুদ্ধে মামলা করেন।

রংপুরের হিন্দু বাড়ি পোড়ানোর ঘটনায় আরেক ইউপি সদস্য গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ