মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

চট্টগ্রামে টংকাবতীর ভাঙ্গনে বহু ঘর-বাড়ি বিলীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

টংকাবতী খাল, বান্দরবানের পাহাড়ে উৎপত্তি হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বুক-ছিড়ে ডলু নদীতে মিলিত হয়। টংকাবতি দীর্ঘ এ পথ চলায় বিলীন হয় বহু ঘর-বাড়ি। বিশেষ করে চরম্বা ইউনিয়নের রাজঘাটা গ্রাম।

ইতিমধ্যে এই গ্রামে প্রায় ৫০ টি ঘর-বাড়ি ও ২টি রাস্তা খালে বিলীন হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এ ভাঙ্গন রোধ করার কোন পরিকল্পনা প্রশাসন গ্রহণ করেনি।

স্থানীয় বাসিন্দা মুহা. সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন আসলে সবাই ভাঙ্গন রোধের ব্যবস্থা নিবে বলে মিথ্যা আশ্বাস দেন। আর নির্বাচন চলে গেলে কারো আর দেখা মিলেনা।

ইতিমধ্যে স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহা. নিজামুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোন ব্যবস্থা চোখে পড়েনি।

স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, ভাঙ্গন রোধ করতে বৃহৎ বাজেটের প্রয়োজন। তাই তারা কোন কিছু করতে পারছেন না।

এলাকার বাসিন্দারা বলেন, তারা নেতাদের কথায় আর ভরসা রাখতে পারছেন না। খালের ভাঙ্গন রোধে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ