শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আল-আনোয়ার ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাম্য, সমতা, একতার শ্লোগানে প্রতিষ্ঠিত অরাজনৈতিক, সাহিত্য সংগঠন আল আনোয়ার ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বিকাল ২ টায়  রাউজান আরব নগর মাদ্রাসা সংলগ্নে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ- উপদেষ্টা হাফেজ মোহাম্মদ শোয়াইবের সঞ্চালণায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, রাঙ্গুনিয়া ফুলবাগিছা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জমির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন গড়দুয়ারা দারুল উলুম মুহিউল ইসলাম মাদ্রাসার শিক্ষা বিষয়ক প্রধান মাওলানা আবদুচ ছমি , বিশেষ বক্তা ছিলেন স্থানীয় সুপরিচিত বক্তা মাওলানা জালাল।ফতেহনগর আইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব।

উক্ত মাহফিলে সার্বিক সহযোগিতাকারী স্থানীয় সংগঠন গুলোকে আল্ আনোয়ারসাহিত্য পরিষদেরকার্যকরী সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আরো উপস্থিত ছিলেন, আল মাদ্রাসাতুল আরাবিয়া আনোয়ারুল উলুম এর শিক্ষা বিষয়ক প্রদান ও আল্ আনোয়ার সাহিত্য পরিষদের উপদেষ্টা মাওলানা নুরুচ্ছফা, উক্ত সংগঠনের উপদেষ্টা ও আরব নগর মাদ্রাসার সহ শিক্ষা বিষয়ক প্রদান মাওলানা জাইনুল আবেদিন, উক্ত সংগঠনের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন কুতুবি, মাওলানা জহুরুল ইসলাম,মাওলানা আলিআছগর, মাওলানা রাশেদুল ইসলাম ,মাওলানা শোয়াইব কুতুবি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ