মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বিড়ালের মুখ থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের মুখ থেকে উদ্ধার করে নবজাতককে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকার রাস্তার পাশের এক ডাস্টবিন থেকে শিশুকন্যাটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভ’ষন দাস জানান, দুপুর সোয়া দুইটার দিকে স্থানীয় তিনসড়ক এলাকার স্প্যারো কারখানার পোশাক শ্রমিক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন কয়েক ঘণ্টা বয়সী শিশুটি হাসপাতালে দিয়ে যান। তার গায়ে বিড়ালের দাঁত ও নখের আচর ও ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে তাকে দুধ পানের ব্যবস্থা করা জরুরী। বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উদ্ধারকারীরা চিকিৎকদের জানিয়েছেন, দুপুরের খাবারের জন্য ওই দম্পতি কারখানা থেকে লক্ষীপুরার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে একটি ডাস্টবিনে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা শিশুটিকে একটি বেড়াল টানা হেঁচড়া করছে। এসময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান তারা। পরে বিড়ালের মুখ থেকে উদ্ধার করে শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দিয়ে যান।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ