বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শাহজালাল মাজারে জমজম কুপের পানির নামে বিক্রি হচ্ছে সাধারণ পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর দরগাহর মাজারের পশ্চিম দিকে একটি কূপের পানিকে জমজম কুপের পানি বলে বিক্রি করে অসাধু একটি চক্র। এই পানি বিক্রি করে ফায়দা লুটছে-এমন অভিযোগ দীর্ঘদিনের। মাজারে আসা ধর্মপ্রাণ সরল মানুষগুলোর অনেকেই এই পানি বিশ্বাসের সঙ্গে কিনে নিচ্ছেন।

কিছুদিন আগে এই পানি কিনে প্রতারণার শিকার হন নগরীর কদমতলী দরিয়া শাহ মাজার রোডের বাসিন্দা এইচ এম আব্দুর রহমান। তিনি বিষয়টি তদন্তের ব্যাপারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্মরণাপন্ন হন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারণার অভিযোগ আমলে নিয়ে আজ রবিবার সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে আদালতের নির্দেশ রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে আদালত সূত্রে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ