শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি মাওলানা ইয়াকুবের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর মুহাম্মদ নুরী
বাঁশখালী, চট্টগ্রাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন শাখার সদ্য বিদায়ী সভাপতি ও বিশিষ্ট রাজনিতিবীদ মাওলানা ইয়াকুব (৫০)ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে বলেছে,অনেক দিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগেছিলেন  মাওলানা ইয়াকুব।

আজ বুধবার সকাল ১১টায় পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসার মাঠে মাওলানা ইয়াকুবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মাওলানা ইয়াকুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী।

এ ছাড়া ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলার নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ