শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩৬ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩৬টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে পল্লী বিদ্যুতের এসব নতুন সংযোগের উদ্বোধন করেন।

এতে করে পৌরসভার মধ্যপাকুন্দিয়া এলাকার ৬৭টি ও হাপানিয়া এলাকার ৬৯টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।

এ উপলক্ষে হাপানিয়া খানকায়ে মুহিব্বিয়া মাদানিয়াও জামিয়া মুহিব্বিয়া মাদরাসায় মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মধ্যপাকুন্দিয়া এমদাদুল উলুম মাদরাসায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুদ্দোহার সভাপতিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি ছাড়াও পাকুন্দিয়া পৌরসভার মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পল্লী বিদ্যুৎ হোসেনপুর জোনাল অফিসের এজিএম মোশাররফ হোসেন, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ